Home » ভয়াবহ অগ্নিকাণ্ড হাবরায়

ভয়াবহ অগ্নিকাণ্ড হাবরায়

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড! উত্তর ২৪ পরগনার হাবরা পুরাতন হাসপাতাল কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণ দাস নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে আগুন লাগে। পরবর্তীতে, ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকান এবং বাড়িগুলিতে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাবরা থানার পুলিশ। উপস্থিত হয় দমকলের ৩ টি ইঞ্জিন।  কিন্তু কীভাবে লাগলে আগুন তা যদিও এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই ঘটনার জেরে সাময়িক কিছু সময়ের জন্য বনগাঁ শিয়ালদা শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

 

 

 

About Post Author