সময় কলকাতা ডেস্কঃ দেশের সেনা নিয়োগের ক্ষেত্রে অগ্নিপথ নিয়ে বিক্ষোভের আঁচ এবার লাগলো রাজ্যের হাওড় জেলাতেও। শুক্রবার হাওড়ার গুলমোহর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল হাওড়া ব্রিজের কাছে এলে পুলিশ তাদের পথ আটকায়। এরপরই রাস্তায় বসে পড়ে বিক্ষোভকারীরা। সেনা বাহিনীতে কাজ করার সুবিধা তুলে দেওয়ার অভিযোগ করে বিক্ষোভকারীরা আজকে মিছিল করে। তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে সেনা বাহিনীতে পেনশন ও কাজ করার সময় সীমা কমিয়ে দেওয়া হচ্ছে। যেখানে সাংসদ ও বিধায়কদের পেনশন বাড়লেও হাত দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সুবিধা ব্যবস্থায়। হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা মিছিলে অংশ নেয়। এরপর পুলিশ তাদেরকে হাওড়া সেতুর হাটা পথে নিয়ে যায়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী রিষড়ার বাসিন্দা শুভম ঝাঁ অভিযোগ করে বলেন করোনার জন্য দু বছর নিয়োগ বন্ধ ছিল। এতে যাদের দু বছর নষ্ট হয়েছে। যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবেনি কেন্দ্রীয় সরকার। এবার নতুন করে সেনা বাহিনীতে অগ্নিবীরের মাধ্যমে কাজ করার জন্য ৪ বছর বরাদ্দ করেছে এটা ঠিক সিদ্ধান্ত নয় বলেই দাবি করেন তিনি। সেনাবাহিনীতে ভর্তির আগে এনসিসিতেই তিন বছর লেগে যায়। ষোলোশো মিটার দৌড় শেষ করতে অনেক দিন সময় লাগে। তাই তারা চান সরকার এই বিষয়গুলোকে নিয়ে ভাবুক এবং সিদ্ধান্ত পরিবর্তন করুক।
মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের পরিকল্পনা ‘অগ্নিপথ’ পরিকল্পনার কথা ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রক । তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন দেখা দেশের যুব সমাজ । কারণ কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘অগ্নিপথে’র মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীতে তিন বিভাগে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। নিয়োগ করা হবে ৪৫ হাজার তরুণকে, যাদের বয়স ১৭ বছর ৫ মাস থেকে ২৩ বছরের মধ্যে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর