Home » কীভাবে করবেন ওজন নিয়ন্ত্রণ?

কীভাবে করবেন ওজন নিয়ন্ত্রণ?

সময় কলকাতা ডেস্কঃ অতিরিক্ত ওজন! কিভাবে নিয়ন্ত্রণ করবেন ভেবে পাচ্ছেননা। ঘণ্টার পর ঘণ্টা ডেস্কে বসে কাজ করলে বেড়ে যায় ওজন। অতিরিক্ত ওজন শরীরের জন্য ক্ষতিকর তাই তা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কিন্তু কীভাবে করবেন ওজন নিয়ন্ত্রণ? দেখে নিন–

সকালে অফিসে যাওয়ার তাড়া থাকলেও জলখাবার না খেয়ে যাবেন না। অবশ্য়ই জলখাবার খেয়ে নেবেন। জলখাবারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সারাদিন এনার্জির ঘাটতি হবে না। সেক্ষেত্রে আপনার ওজন থাকবে নিয়ন্ত্রণে।

অফিসে প্রতি এক ঘণ্টা কাজের পর কিছুটা সময় ব্রেক নিন। ওজন নিয়ন্ত্রণে রাখতে সেই সময় একটু হাঁটুন। শরীর ভালো থাকবে।

বাড়ির তৈরি খাবার খান। তাতে তেল মশলা কম থাকবে। রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। আপনার শরীর সুস্থ থাকলে ওজনও থাকবে নিয়ন্ত্রণে।

চেয়ারে বসেই হালকা স্ট্রেচিং ও হালকা ঘাড়ের ব্যায়াম করে নিতে পারেন। এতে দীর্ঘক্ষণ বসে কাজ করার ক্লান্তি আপনাকে ছোঁবে না।

কাজের ফাঁকে চকোলেট, চিপস খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। ড্রাই-ফ্রুটস বা লো ফ্যাট কুকিজ সঙ্গে রাখতে পারেন। খিদে পেলে অল্প করে খেতে পারেন।

অফিসের লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উঠুন। দেখবেন শরীর ঝরঝরে লাগছে। আর আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে।

About Post Author