Home » প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

সময় কলকাতা ডেস্ক: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় বের হল ফলাফল। সল্টলেক সেক্টর ফাইভে জয়েন্ট এন্ট্রাস ভবনে সাংবাদিক বৈঠক করেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস চেয়ারম্যান মলয়েন্দু সাহা। শুক্রবার বিকেল ৪টে থেকে বোর্ডের অফিসিয়াল সাইটে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা । এবার মোট পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ১,৪১৩ জন পরীক্ষার্থী। যার মধ্যে পাশ করেছেন ৫৮,৬২৩ জন ছাত্র এবং ২১, ৫৯৮ জন ছাত্রী।

এবারের রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশু শেখর। দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের ছাত্র হিমাংশু শেখর। তৃতীয় স্থানে আছেন  কলকাতার ফিউচার ফাউন্ডেশন স্কুলের  সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ জাহ্নবী শ এবং পঞ্চম হয়েছেন কোচবিহারের কৌস্তভ চৌধুরী। ষষ্ঠ স্থানে সৌম্যপ্রভ দে । সপ্তম স্থান দখল করেছেন ঝাড়খণ্ডের বাসিন্দা দেবরাজ কর্মকার। অষ্টম হয়েছেন কলকাতার অগ্নিধ্র্য দে। নবমস্থানে রয়েছেন অনয় অধিকারী এবং দশম স্থানে রয়েছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

 

 

About Post Author