Home » শহিদ সমাবেশের নামে চাঁদা তুললেই বহিস্কার, কড়া বার্তা অভিষেকের

শহিদ সমাবেশের নামে চাঁদা তুললেই বহিস্কার, কড়া বার্তা অভিষেকের

সময় কলকাতা ডেস্কঃ২১ সে জুলাইয়ের  শহিদ সমাবেশের নাম করে কন রকম চাঁদা তোলা যাবে না। কারও বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ উঠলে দল কড়া অবস্থান নিতে পারে। এই নির্দেশ অমান্য করলে ৪৮ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার করা হবে। শুক্রবার ২১ সে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূল ভবনে আয়োজিত দলীয় সভায় এমনই কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

করোনা আবহ কাটিয়ে ফের দু’বছর পর তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সমাবেশ হবে ধর্মতলায়এসেই নিয়েই শুক্রবার দলের গুরুত্বপূর্ণ নেতা, জেলা সভাপতি ও শাখা সংগঠনের প্রধানদের নিয়ে বৈঠকে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।এই বৈঠকে হাজির ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী,যুব নেত্রী সায়নী ঘোষ সহ শীর্ষ নেতারা। বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘এ বারের সমাবেশ আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে সফল করতে হবে। কিন্তু, সমাবেশের কারণে দলের কেউ ১০ পয়সার কোনও চাঁদা নেওয়া যাবে না। কারও বিরুদ্ধে এই অভিযোগ উঠলে বা প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

অন্যদিকে দলের মহাসচিব, পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অন্যান্য বছরের তুলনায় এই বছর আরও বেশি করে সারাদেশ তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখবেন সেদিকে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে যাতে দলীয় সমর্থক, নেতা নেত্রী এবং শুভ্যানুধ্যায়ীরা উপস্থিত হতে পারে সেজন্য একাধিক প্রস্তুতি বৈঠক করা হবে।”দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার তৃণমূলের ফোকাস উত্তরবঙ্গও।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে করোনা সংক্রমণের জন্য দেশজুড়ে শুরু হয় লকডাউন। সেই করনে ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ দু’বছর পরপর ভার্চুয়াল হয়েছিল। বিভিন্ন পার্টি অফিসে ধর্মতলায় লাগানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। কোনওভাবেই যাতে সংক্রমণ না বাড়ে সেজন্য সতর্কতা নেওয়া হয়েছিল। একুশের বিধান সভা নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়েছে তৃণমূল। সেই পরিস্থিতিকে সামনে রেখে এবারের লক্ষ্য দিল্লির মসনদ দখল। আর সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য একাধিকবার বিরোধী শিবিরকে এক হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।আর দু’বছর পর এবারের ২১ সের সমাবেশকে বিরোধীদের কাছে জনতার বাহুবলীকে তুলে ধরতে ইতিমধ্যেই জেলাস্তরে শুরু হয়েছে প্রস্তুতি। দুই বঙ্গজুড়েই চলবে প্রস্তুতি বৈঠক।

 

 

 

 

About Post Author