সময় কলকাতা ডেস্কঃজেলার বিভিন্ন এয়ার পোর্ট গুলিকে রাজ্যের মূল বিমান বন্দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেইমত দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর এর যাত্রীদের সুবিধার্থে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে শুক্রবার থেকে একটি হেল্পডেস্ক চালু করা হলো।
বিমানবন্দরের বাইরে রয়েছে এই হেলপ ডেস্ক। যে সমস্ত যাত্রী এই বিমানবন্দর থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করবেন তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয় বা কোন সমস্যায় পড়লে তারা যাতে হেল্প পান সঙ্গে সঙ্গে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে পুলিশ কমিশনারেটের তরফ থেকে।
কোন কিছু বিষয়ে জিজ্ঞাস্য থাকলে এই হেলপ ডেস্ক থেকে সহায়তা করবে পুলিশ। এই মুহূর্তে এই বিমানবন্দর থেকে মুম্বাই চেন্নাই গুয়াহাটি সহ প্রায় ছটি জায়গায় উড়ান পরিষেবা চালু রয়েছে। আগামী দিনে এই উড়ানের সংখ্যা বাড়বে। শুধু তাই নয় অনেক সময় ফ্লাইট লেট করলে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা চিন্তাভাবনা শুরু করেছে এডিপিসি। এবং কন্টেনারের এর মাধ্যমে আগামী দিনে উড়ান করে বিভিন্ন পণ্য পরিবহনের বিষয়েও চিন্তা ভাবনা শুরু হয়েছে ।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির