Home » কীভাবে রান্না করবেন লেমন চিকেন?

কীভাবে রান্না করবেন লেমন চিকেন?

সময় কলকাতা ডেস্ক: এই গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। গরমের দিনের উপযুক্ত একটি খাবার হচ্ছে লেমন চিকেন। সুস্বাদু এই খাবারটি কীভাবে রান্না করবেন চলুন দেখে নিন

উপকরণ

বোনলেস চিকেন

রসুনকুচি

আদাকুচি

পেঁয়াজবাটা

টকদই

কর্ণফ্লাওয়ার

লেবুর রস

চিনি

কাঁচালঙ্কা

গোটা গোলমরিচ

গোলমরিচ গুঁড়ো

নুন স্বাদমতো,

তেল

পদ্ধতি

প্রথমে মাংসের টুকরোগুলোতে নুন, লেবুর রস, আদাকুচি, রসুনকুচি, পেঁয়াজবাটা, গোলমরিচগুঁড়ো, টকদই মাখিয়ে এক ঘন্টা রেখে দিন। তেল গরম করে গোলমরিচ দিন। মাংসটা দিয়ে দিন। সামান্য জলে মৃদু আঁচে সেদ্ধ করুন। সেদ্ধ হলে চিনি দিয়ে দিন। অল্প জলে কর্ণফ্লাওয়ার গুলে মেশান। মাখা মাখা হলে ওপরে কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন।

About Post Author