সময় কলকাতা ডেস্কঃ টেনিসের ক্লে কোর্টে সর্বকালের অন্যতম সেরা হলেন রাফা। তিনি ২২টি গ্র্যান্ড স্লামের অধিকারিও। এবার ফাদার্স ডে-তে যে নতুন অভিজ্ঞতার স্বাদ পেলেন তা জীবনে ভুলতে পারবেন না রাফায়েল নাদাল। এবার সেই চমকপ্রদ অভিজ্ঞতার কথা চেপে রাখতে পারলেন না রাফা। একেবারে প্রকাশ করে দিলেন যে, তিনি বাবা হতে চলেছেন। মারিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি ২০১৯ সালে। আপাতত চোটের কারনে কোর্টে ফিরছেন না নাদাল। কিন্তু তাহলেও কি হবে প্রথম বাবা হওয়ার কথা ভেবেই উচ্ছ্বসিত রাফায়েল নাদাল।
সম্প্রতি তিনি ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন, চোট অগ্রাহ্য করেই।অনেকেই মনে করছেন এবার হয়তো উইম্বলডনে খেলতে পারবেন না নাদাল। এই বিষয়েই তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন। কিন্তু তা এড়িয়ে গিয়ে সেই সাংবাদিক সম্মেলনেই ঘোষণা করেন তার বাবা হওয়ার কথা। তিনি বলেন, “আমি বাবা হতে চলেছি।” সেই সঙ্গে আরও বলেন, “আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রচার করা পছন্দ করি না। তবে আমার জীবনে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে।” নতুন সদস্যের বিষয়ে নাদাল বলেন, “ ভবিষ্যৎ-এ কি পরিবর্তন আসবে আমার জীবনে, সেটা আমি জানি না। কারন এমন অভিজ্ঞতা তো এর আগে হয়নি।
প্রসঙ্গত এর আগে টেনিস কোর্টের সার্ভাররা অনেকেই একটি বা দুটি সন্তানের পিতা হয়েছেন। যেমন রজার ফেডেরার যমজ পুত্র ও যমজ কন্যা সন্তানের পিতা। একটি পুত্র ও এক কন্যা সন্তানের বাবা নোভাক জকোভিচ। তবে রাফা ও মারিয়ার সন্তান সুস্থ ও স্বাভাবিক ভাবেই পৃথিবীতে আসুক, এই প্রার্থনা করছেন ক্লে কোর্টের সম্রাট রাফার ভক্তরা।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে