Home » দেখে নিন ছানার ডেভিলের রেসিপি

দেখে নিন ছানার ডেভিলের রেসিপি

সময় কলকাতা ডেস্ক: জলখাবারে চটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি ছানার ডেভিল। আজ দেখে নিন ছানার ডেভিলের রেসিপি

উপকরণ:

ছানা
ছোলার ডাল
চিনি
ঘি
সর্ষের তেল
কাঁচা লঙ্কা
আদা কুচি
কালো জিরে
লবন

পদ্ধতি:

পুর তৈরি করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখুন প্রথমে। চার ঘণ্টা ভিজিয়ে রাখার পর ভাল ভাবে মিহি করে বেটে নিন। একটি কড়াইয়ে সামান্য ঘি দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিন। কাঁচা লঙ্কা কুচি দিন। সামান্য হিংও আর আদা কুচি দিন। মাঝারি আঁচে ভাল ভাবে  নেড়ে ১৫-২০ মিনিট রাখুন। তার পর নামিয়ে নিন। একটি পাত্রে আলাদা করে ঢেলে রাখুন।

এ বার ভাল ভাবে ছানাটা চটকে নিন। একটু নুন, লঙ্কা, ঘি দিয়ে ছানা মাখুন। একেবারে মিহি করে মাখবেন। তার পর এক চামচ ছানা মাখা হাতে নিয়ে চেপটে গোল আকার করে নিন। তার মধ্যে ডালের পুর ভরে ডিমের মতো আকার দিন । এ রকম করে সব ক’টি ছানার বল তৈরি করে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম করুন। মাঝারি আঁচে একের পর এক সব ক’টি ছানার বল ভেজে নিন। ব্যস তৈরি টেস্টি ছানার ডেভিল।

About Post Author