Home » এসএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

এসএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সময় কলকাতা ডেস্কঃ আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে এবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে শশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার মধ্যে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার।

জানা গিয়েছে, ২০১৬ সালে নবম-দশম শ্রেণীর ভূগোল সহ অন্যান্য বিষয়ে র্যারঙ্কের নীচের দিকে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার অনিয়মের অভিযোগ উঠেছে। সেই মামলাতেই ৭ জুন স্কুল সার্ভিস কমিশনের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। সেই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা করা হলে এসএসসির কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। সেই রিপোর্টই আদালতে পেশ না করার কারণেই তাঁকে তলব করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। যা নিয়ে আদালতে মামলাও হয়। চাকরিপ্রার্থীরা ২০১৯ সালে ধর্মতলায় অনশনেও বসেছিলেন। পরে আন্দোলনকারীদের পাঁচজনকে নিয়ে একটি কমিটি গঠন হয়। তারপরই কমিটির সবাই নিয়োগপত্র পেয়ে গেলে সাময়িকভাবে আন্দোলন কিছুটা থেমে যায়। পরে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। এমনকী শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও জমায়েত করেন তাঁরা। বিক্ষোভকারীদের কথা কর্ণপাত করা হচ্ছে না বলেই অভিযোগ ওঠে। এই বিষয়টিতে এসএসসিকে তিরস্কার করে আদালত। কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তারপরই স্কুল সার্ভিস কমিশন–এর চেয়ারম্যান পদে আনা হয় কলেজ সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা সিদ্ধার্থ মজুমদারকে।

About Post Author