সময় কলকাতা ডেস্ক: আগেকার দিনে ঠাকুমা – দিদিমারা বাড়িতেই বানাতেন হরেক রকমের সন্দেশ। ছাঁচ ছাড়াই দুই হাতের সাহায্যে সন্দেশ বানিয়ে ফেলতেন তারা। এবার আপনিও সহজেই বানিয়ে নিতে পারেন ক্ষীরের সন্দেশ।
ক্ষীরের সন্দেশ তৈরির উপকরণ
• ৩ কাপ ক্ষীর
• ১ চা চামচ ঘি
• ১/৫ চা চামচ এলাচ গুঁড়ো
পদ্ধতি
প্রথমে একটা শুকনো থালাতে ঘি মাখিয়ে রাখতে হবে। এবার একটা বড় বাটিতে ক্ষীর নিয়ে তাতে এলাচগুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর পছন্দ মতো ছাঁচে ঘি মাখিয়ে নিয়ে পরিমাণ মতো ক্ষীর দিয়ে ছাঁচটা ভরাট করে হালকা একটু চেপে দিতে হবে। তারপর ছাঁচের থেকে সন্দেশটা বের করে নিতে হবে। এইভাবে সবগুলো সন্দেশ বানিয়ে নিয়ে পরিবেশন করুন ।আর সকলের মন জয় করে নিন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার