Home » কয়লাকাণ্ডে রুজিরাকে আজই তলব

কয়লাকাণ্ডে রুজিরাকে আজই তলব

সময় কলকাতা ডেস্কঃ সিবিআইয়ের পর এবার ইডির তলব। কয়লাপাচার মামলায় বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ ২ বছরের সন্তানকে কোলে নিয়েই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন রুজিরা। বুধবারই নোটিস পাঠানো হয় রুজিরাকে। সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়েই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডের আগে বেশ কয়েকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু, ছোট ছেলেকে কলকাতায় রেখে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন রুজিরা। তবে, সেই আবেদন শোনেনি ইডি। দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়ে কোনও সুরাহা না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-রুজিরা। শেষে সুপ্রিমকোর্ট নির্দেশ দেয়, কলকাতাতে থেকে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। আদালতের এই নির্দেশের পরেই প্রথমবার কলকাতার সিজিও কমপ্লেক্সে রুজিরাকে তলব করে ইডি। বেশকিছুদিন আগেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রুজিরাকে প্রায় সাত ঘণ্টা  জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী দল। তারপরেই ফের ইডির তলব।

About Post Author