সময় কলকাতা ডেস্ক: সন্ধ্যার জলখাবার নিয়ে গৃহিনীদের উৎসাহ খুব বেশি। তাই নতুন কিছু বানানোর আগ্রহ সবসময় থাকে। তাই আজ খুব সহজেই বানান চিকেন ব্রেড রোল।
চিকেন ব্রেড রোল তৈরির উপকরণ
• ২০০ গ্রাম চিকেন কিমা
• ৪ টি পেঁয়াজ
• ২ চা চামচ আদা রসুন বাটা
• ৪ পিস পাউরুটি
• স্বাদ অনুযায়ী লবন
• ১/২ চা চামচ হলুদ
• ১/২ চা চামচ গরম মশলা
• ১ কাপ ব্রেড ক্রাম্ব
• ২ টেবিল চামচ ময়দা
• ২ টেবিলচামচ কর্নফ্লাওয়ার
• ১/২ চা চামচ মরিচ গুঁড়ো
পদ্ধতি
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে আদা, রসুন বাটা, লবন, হলুদ দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে চিকেন কিমা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এরপরে কিমা ঠান্ডা করে একটু ব্লেন্ডারে দিয়ে পেষ্ট করে নিতে হবে।
পাউরুটি চারপাশ কেটে নিন। তারপরে পাউরুটি একটু ভিজিয়ে তার ভিতর কিমা রোল করে দিতে হবে।এরপর পাউরুটি পুরো রোল করে নিতে হবে। একটা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, লবন, মরিচ গুঁড়ো, জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। পাউরুটির রোলগুলো ময়দাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। সন্ধ্যার জলখাবারে গরম গরম পরিবেশন করুন চিকেন ব্রেড রোল।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার