সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তারই মধ্যে এবার লন্ডনে খোঁজ মিলল পোলিও ভাইরাসের। ‘হু’-এর তরফে জানানো হয়েছে,লন্ডনের নিকাশি নালা থেকে এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে।

পোলিও একটি ভাইরাসঘটিত সংক্রমক রোগ। মূলত শিশুদেরকেই আক্রমণ করে পোলিও ভাইরাস। জল এবং খাবারের মাধ্যমে ছড়িয়ে যায় এই ভাইরাস। পোলিও ভাইরাসের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি ক্লান্তি, পিঠ বা পা শক্ত হয়ে যাওয়া, পেশীর দুর্বলতা। এমনকী শিশুর শারীরিক পরিস্থিতি খুব খারাপ হলে প্রদাহ এবং পায়ে পক্ষাঘাত শুরু হয়। পোলিও থেকে বাঁচতে তাই শিশুদের ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়। শিশুর জন্মের ৬,১০ ও ১৪ সপ্তাহের মাথায় প্রাথমিক মাত্রা ও শিশুর ১৬ -২৪ মাস বয়সে একটি বুস্টার ডোজ দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কলকাতা ও লন্ডনে জমা জলে যে ভাইরাস পাওয়া গেছে সেটি পোলিও টাইপ-২ ভাইরাস। এর নাম টাইপ-২ ভ্যাকসিন-ডিরাইভস পোলিও ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ ফের ছড়াতে শুরু করেছে কিনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই খোঁজ শুরু হয়েছে।

অন্যদিকে, মে মাসে কলকাতার মেটিয়াবুরুজে নর্দমার জলে পোলিও ভাইরাস মেলার পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন ঘোষণার পর টানা দুই থেকে আড়াই মাস ধরে ভারতে টিকাকরণ কর্মসূচি অনেকাংশে বন্ধ ছিল। তাই ফের পোলিও ভাইরাস মাথা চাড়া দিয়েছে।
উল্লেখ্য, ভারত এবং ব্রিটেন ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে পোলিওমুক্ত দেশের তকমা পেয়েছে। টিকাকরণের প্রভাবে প্রায় দুই দশক আগে পৃথিবী থেকে এই ভয়ঙ্কর ভাইরাস নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক