সময় কলকাতা ডেস্কঃ ইওরোপিয়ান ইউনিয়নের সদস্য পদ পেতে চলেছে ইউক্রেন এবং মালদোভা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পাঁচ দিনের মাথায় ইওরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ নেওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়নে আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইওরোপিয়ান ইউনিয়নের শীর্ষ বৈঠকে সেই আবেদন অনুমোদন পেতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই জার্মানি ,ফ্রান্স, ইতালি ,রোমানিয়া ইউক্রেনের এই আবেদনের পক্ষে আওয়াজ তুলেছে।

ইউক্রেনের পাশাপাশি মালদোভাও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পদ পেতে পারে। তবে বাস্তবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে গেলে দুই দেশেরই অনেক বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে গণতান্ত্রিক এবং অর্থনৈতিক সংস্কার এবং দুর্নীতি দমনের জন্য ইওরোপিয়ান ইউনিয়নের যে মানদন্ড রয়েছে তা পূরণ করা সহজ কাজ নয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা বর্তমানে ইউক্রেনের স্থান ১২২ । বৃহস্পতিবার ইওরোপিয়ান ইউনিয়নের শীর্ষ বৈঠকে ইউক্রেন এবং মালদোভার সদস্য পদে আবেদন মঞ্জুর হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।


More Stories
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত