সময় কলকাতা ডেস্ক : আশায় দিন গুনছেন ওয়েস্টবেঙ্গল মোটর ভেহিকেল ওনার্স অ্যাসোসিয়েশন উইনিয়নের সদস্যবৃন্দ । সংগঠনের মূল দাবি, তাদের কর্মক্ষেত্রের স্বীকৃতি। রাজ্য সরকারের স্বীকৃতির দিকে তাকিয়ে আছেন তাঁরা।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পুরসভার ক্ষণিকাতে ওয়েস্টবেঙ্গল মোটর ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে এক রাজ্যব্যাপী কর্মীসভার আয়োজন করা হয়। সেখানেই উঠে এসেছে তাঁদের অপ্রাপ্তির অবসানের প্রত্যাশা।সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মোটর ওনার্স অ্যাসোসিয়েশন ইউনিয়নের নেতৃত্বরা। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত হন এবং এই আলোচনা সভায়। এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল কাজের ক্ষেত্রে স্বীকৃতি সহ কয়েক দফা দাবী নিয়ে আলোচনা যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে কিছুদিন ধরেই করা হয়ে আসছে । রাজ্যের জেনারেল সেক্রেটারি প্রদীপ বসাক জানান,পশ্চিমবঙ্গ সরকারের কাছে মূলত তারা কয়েকটি দাবি করেছেন যার মধ্যে অন্যতম দাবি তাদের কর্মক্ষেত্রের স্বীকৃতি দেওয়া এবং তাদের স্থায়ী ব্যবস্থা। দীর্ঘ দিনের দাবিদাওয়া পূর্ণ হওয়ার প্রত্যাশায় হাতে হাত রেখে প্রতীক্ষা তাঁদের। সময় বলবে তাঁদের দাবি কবে বাস্তবায়িত হয় ।।


More Stories
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী