Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৮ জুন, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৯ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৫৭ – আজকের দিনে মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।

১৯৫৪ – জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন এদিন।

১৯৭২ – আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় রোমানিয়া।

১৯৭৬ – ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৬৫৩ – মুহাম্মদ আজম শাহ, মোগল সম্রাট আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮৮ -ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার জর্জ চ্যালেনর এদিন জন্মান।

১৮৯৪ -প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক গোকুলচন্দ্র নাগ-এর জন্মদিন আজ.

১৯২১ – ভারতীয় প্রজাতন্ত্রের দ্বাদশ প্রধানমন্ত্রী পি. ভি. নরসিংহ রাও আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭২ – ভারতীয়বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রশান্ত চন্দ্র মহলানবীশ আজকের দিনে প্রয়াত হন।

১৯৯৬ – বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী নীলিমা সেন-এর প্রয়াণ দিবস আজ।

২০০৬ – পদ্মভূষণ সম্মানে ভূষিত সমাজ সেবিকা ও ভারতের জাতীয় কংগ্রেসের ও রাজ্যসভার সদস্যা ফুলরেণু গুহ এদিন প্রয়াত হন।

২০০৬ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বাঙালি আলোকসম্পাত শিল্পী তাপস সেন আজকের দিনে প্রয়াত হন।

২০০৯ – ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার এ. কে. লোহিত দাস-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author