সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮১ তম দিন। আজকের দিনের কি কি গুরুত্ব রয়েছে জেনে নেওয়া যাক।
১৭৫৭-বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন।
১৮৫৫-ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
১৯৩৭-বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লণ্ডনে।
১৯৯৩-ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকি লংমার্চ শুরু করেন।
২০০২-বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার ৷
২০০৪-গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিনঃ
১৯৩৩ – সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা এম. জে. কে. স্মিথ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৯ – মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।হোসে এমিলিও পাচেকো-র জন্মদিন আজ।
১৯৬৫ – গ্যারি প্যালিস্টার, ইংরেজ ফুটবল খেলোয়াড় এদিন জন্মান।
১৯৮৩-ইংরেজ গায়ক, গীতিকার, ড্যন্সার ও মডেল শেরিল কোল-এর জন্মদিন আজ।
১৯৮৫ – মার্কিন সাঁতারু এবং ২৩ টি অলিম্পিক স্বর্ণ পদক বিজয়ী মাইকেল ফেলপস আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ
১৭১৭ – বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান আজকের দিনে প্রয়াত হন।
১৯১৭ – বৃটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি-র প্রয়াণ দিবস আজ।
১৯৫৯ – খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী এদিন প্রয়াত হন।
১৯৬২-বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী প্রমীলা নজরুল-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা