সময় কলকাতা ডেস্কঃ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়।কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই ভেটকি জয় করেছে বাঙালির মন।বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে।তার স্বাদ চেটেপুটে নিতে ভেটকি তাওয়া ফ্রাই-এর কিন্তু জুড়ি মেলা ভার। তাই রেস্টুরেন্টে আর না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি তাওয়া ফ্রাই। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ভেটকি তাওয়া ফ্রাই।আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

উপকরণঃ
ভেটকি মাছের ফিলে ৬ টি
ধনেপাতা-১ কাপ
লেবুর রস-১ টেবল চামচ
আদা, রসুন বাটা আধ-টেবল চামচ
কাঁচা লঙ্কা-১টা
ঘন দই-আধ কাপ
মাখন-২ টেবল চামচ
তেল-১ চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
নুন-স্বাদ মতো
ময়দা-১ কাপ
রন্ধন প্রণালীঃ
লেবুর রস, আদা, রসুন বাটা ও নুন দিয়ে মোটা করে কাটা ভেটকির ফিলেগুলি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। এবার কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তার সঙ্গে একে একে জল ঝরানো টক দই, তেল ও গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ভাল করে মাখিয়ে রাখুন আরও ৩০ মিনিট রেখে দিন। এ বার মাছগুলি ময়দায় উল্টে পাল্টে নিয়ে, অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন। এরপর নন-স্টিক পাত্রে পরিমাণ মতন মাখন গরম করুন। এবার তাতে মাছ দিয়ে উল্টে-পাল্টে দু’পাশ কড়া করে ভেজে নিন। এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ভেটকি তাওয়া ফ্রাই। গদাধরি নদী


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি