সময় কলকাতা ডেস্কঃ কারো পৌষ মাস কারো সর্বনাশ। গ্রাম বাংলার এই প্রবাদই যেন বাস্তবে রূপ পেল পুরুলিয়ায়। রাজ্যসরকারের উৎসশ্রী প্রকল্পের সুবাদে সরকার পরিপোশিত স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকারা তাঁদের পছন্দের স্কুলে বদলির সুযোগ পেয়েছেন। আর এর জেরে পুরুলিয়ার বহু স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে। সমস্যার মুখে পড়েছে একাদশ শ্রেণীর পড়ুয়ারা। তীব্র আকার ধারন করেছে ভর্তি সমস্যা। পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, অজানা কর্তৃপক্ষের।
জেলার ঝালদা, বাগমুন্ডি, রঘুনাথপুর সহ বহু ব্লকে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বাঘমুন্ডির অবস্থা সবচেয়ে খারাপ। এখানে গার্লস হাইস্কুলে শিক্ষিকার সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩ জনে। এখানে একটি জুনিয়র হাইস্কুল কার্যত শিক্ষক নেই বলেই অভিযোগ।ফলে পড়াশোনা লাটে ওঠার যোগাড়।
এই পরিস্থিতির আশু সমাধানের জন্য সুর চরিয়েছে বিরোধীরা।কংগ্রেস নেতা নেপাল মাহাতো আগামী সোমবার ১২ঘন্টার বন্ধ ডেকেছেন গোটা বাঘমুন্ডি ব্লকে। তাঁর অভিযোগ সমস্যা নিয়ে উদাসীন রাজ্যসরকার। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বদলি নীতির মধ্যেই রয়েছে গলদ ।
অভিযোগ, শাসক দলের এবং প্রশাসনের একাংশের যোগসাজসে মিথ্যে মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে অনেকে বদলি হয়েছে। এমনকি অনেক বড় আর্থিক দুর্নীতিও হয়েছে বলে তাঁর অভিযোগ। এগুলো খতিয়ে দেখে ব্যবস্থা না নিলে তিনি রাজ্যসরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ