সময় কলকাতা ডেস্ক: নিরামিষ খেতে হবে ভাবলে যদিও অনেকেরই মন খারাপ হয়ে যায়। চটজলদি নিরামিষ পদ বানিয়ে সকলের মন জয় করতে পনিরের এই রেসিপি অবশ্যই বানান। তাছাড়াও পনিরে রয়েছে ভরপুর পুষ্টিগুণ, আর এই শাহী মালাই পনির বানাতে সময়ও লাগে খুব কম।
উপকরণ
• টকদই ১ টেবিল চামচ
• কাজু বাটা ৫০ গ্রাম
• রসুন বাটা ২ টেবিল চামচ
• কাঁচা লঙ্কা বাটা ১ টেবিল চামচ
• মাঝারি সাইজের পেঁয়াজ ২ টো
• টমেটো বাটা ১ চা চামচ
• আদা বাটা ২ টেবিল চামচ
• রোস্টেড জিরে গুঁড়ো ২ টেবিল চামচ
• গরম মশলা ১ টেবিল চামচ
• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ
• ধনে পাতা কুঁচি ২ টেবিল চামচ
• হলুদ গুঁড়ো ১ চা চামচ
• নুন,চিনি স্বাদ মতো
পদ্ধতি
পনির চৌকো করে কেটে ননস্টিক প্যানে হালকা ভেজে উষ্ণ নুন জলে আধঘণ্টা ভিজিয়ে রেখে দিন। পেঁয়াজগুলোকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিন। ননস্টিক কড়াইতে তেল গরম করে পেঁয়াজবাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। এরপর একে একে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টম্যাটো বাটা, টকদই দিয়ে আরো ভালো করে কষতে থাকুন।

মশলা খুব ভালো মত কষানো হয়ে গেলে ওর মধ্যে জল সমেত পনির দিয়ে দিন। পনির দিয়ে খুব ভালো করে নেড়ে ৬ থেকে ৭ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিন। ঢাকনা খুলে ওর মধ্যে কাজুবাটা দিয়ে খুব ভাল করে নেড়ে ফ্রেশ ক্রিম দিয়ে দিন। ভালো করে মিশিয়ে আরও ২-৩ মিনিট রান্না হতে দিন। ধনে পাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে পরোটা বা রাইসের সঙ্গে পরিবেশন করুন শাহী মালাই পনির।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার