Home » ইরানে ভূমিকম্পে মৃত ৩

ইরানে ভূমিকম্পে মৃত ৩

সময় কলকাতা ডেস্কঃ শনিবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরানের হরমোজগণ প্রভিন্সের বন্দর আব্বাস শহরের দক্ষিণ-পশ্চিম ১০০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে এর সঠিক কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছে এই একাধিক বাড়ি। এখনো পর্যন্ত সরকারি সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৩ জনের, আহত প্রায় ৫০ জন। এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার এর মতে ভূকম্পনে তীব্রতা ৬.০ থাকলেও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি । কম্পন অনুভূত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। পাশাপাশি, বাহারিই, সৌদিআরব, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ প্রশাসননের সমস্ত কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

About Post Author