সময় কলকাতা ডেস্কঃ কুমড়ো স্বাস্থ্যগুণ সম্পন্ন এক সবজি। এই সবজি নিয়মিত খেলে বহু শরীরিক সমস্যাই দূর হতে পারে। এক্ষেত্রে কুমড়োতে রয়েছে ভিটামিন, পটাশিয়াম, ক্যালশিয়াম, ফাইবার, ফোলেট, কপার ও ম্যাগনেশিয়াম। এই প্রতিটি উপাদানই শরীরের জন্য খুবই উপকারী। দেখা গিয়েছে নিয়মিত কুমড়ো খেলে হাড় শক্ত হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক, কুমড়োর বিভিন্ন স্বাস্থ্যগুণ সম্পর্কে।

ডায়াবিটিস রোগীদের জন্য
কুমড়োয় রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার। পাশাপাশি ভরপুর ভিটামিন সি রয়েছে। এই সব মিলিয়ে ইনসুলিনের কার্যকারিতা শরীরে বাড়িয়ে দিতে পারে এই সবজি। ফলে রক্তে সুগার থাকে নিয়ন্ত্রণে।
হাড় শক্ত করে
কুমড়োর মধ্যে ভালো পরিমাণে ক্যালশিয়াম রয়েছে। এই ক্যালশিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে পারে। তাই হাড়ের বা জয়েন্টের সমস্যায় ভুগলে অবশ্যই খাবারের তালিকায় রাখতে পারেন কুমড়ো।
ইমিউনিটি বাড়ায়
আমাদের শরীরে ইমিউনিটির খুবই প্রয়োজন। কেননা ইমিউনিটি বেশি থাকলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। এক্ষেত্রে কুমড়োর মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে পারে ইমিউনিটি।

পেটের সমস্যা দূর করে
কুমড়োর মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইবার। এই ফাইবার শরীরের পক্ষে খুবই ভালো। এমনকী পেটে ভালো রাখতেও পারে ফাইবার। এক্ষেত্রে পেট পরিষ্কার হয়ে যায়। এমনকী গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও কমে।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি