Home » দার্জিলিং-এ দোভাল,মাতলেন খুদে পড়ুয়াদের সঙ্গে

দার্জিলিং-এ দোভাল,মাতলেন খুদে পড়ুয়াদের সঙ্গে

সময় কলকাতা ডেস্ক:  দার্জিলিং সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ৫ দিনের দার্জিলিং সফরে এসেছেন তিনি। শনিবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান অজিত দোভাল। বাগডোগরা বিমানবন্দরে নেমে কার্শিয়াং এর মাকাইবাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন, কার্শিয়াং এর মাকাইবাড়ির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপরিবারে পরিদর্শনে আসেন তিনি। খুদে খুদে ছাত্র-ছাত্রীদের সঙ্গে খুব মজা করে সারাটা দিন কাটান সস্ত্রীক অজিত দোভাল। যদিও তাঁর এই সফর নিছক ছুটি কাটানো নাকি অন্য কোন কারণ রয়েছে তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। এমনকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশাসনিক কর্মসূচি সম্পর্কেও কিছু জানা যায়নি।

দীর্ঘ ১০ বছর পর সদ্যই পাহাড়ে শেষ হয়েছে জিটিএ নির্বাচন। ৪৫টি আসনের মধ্যে এই নির্বাচনে মোট ২৭টি আসনে জিতেছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর ঠিক এরপরই পাহাড়ে পা রাখলেন অজিত ডোভাল। আর সে কারণেই তাঁর এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

About Post Author