সময় কলকাতা ডেস্ক: বীরভূমের লাভপুরের বিপ্রটিকুড়ি গ্রামে সোমবার মনসা পূজোকে কেন্দ্র করে চলছিল একটি মেলা। মেলায় বসেছিল নাগরদোলা। মেলায় ছিল উপচে পড়া ভিড়। আনন্দ মেতেছিলেন আগতরা। কিন্তু মুহূর্তে বদলে যায় সেই ছবি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হঠাৎ ভেঙে পড়ে নাগরদোলাটি। নাগরদোলাটি ভেঙে পড়ায় আহত হন পাঁচজন। আহতদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং একজনকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, নাগরদোলায় চড়েছিলেন অনেকে। আচমকা নাগরদোলার স্ট্যান্ডটি মাটি থেকে উপড়ে যায়। স্বাভাবিকভাবেই ভার সামলাতে না পেরে ভেঙে যায় নাগরদোলাটি। তবে তার গতি কম থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। মাটি নরম থাকায় এই ঘটনা ঘটেছে বলে মনে করছে স্থানীয়রা।

প্রসঙ্গত, রবিবার কলকাতার রামলীলা ময়দানে রথের মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়েন এক বছর পঁচিশের তরুণী। একের পর এক এধরনের ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণের মধ্যে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী