সময় কলকাতা ডেস্ক: উৎসব অনুষ্ঠান মানেই তো ফ্রায়েড রাইস অথবা চিকেন বা মটন বিরিয়ানি খাওয়া হয়। এই বোয়াল মাছের পোলাও কিন্তু বিরিয়ানিকে টেক্বা দিতে কোনো অংশে কম যায় না।
উপকরণ
• বোয়াল মাছ
• পেঁয়াজ কুচি
• আদা বাটা
• রসুন বাটা
• ধনে গুঁড়ো
• জিরে গুঁড়ো
• হলুদ
• কাঁচা লঙ্কা বাটা
• পোলাওয়ের চাল
• স্বাদ মত নুন
• সর্ষের তেল
• কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
• গরম মশলা গুঁড়া
• টমেটো পেস্ট
• গোটা জিরা
• তেজপাতা
• ঘি
• কাঁচা লঙ্কা কুচি
• ধনেপাতা কুচি
পদ্ধতি
বোয়াল মাছ একটি পাত্রে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, নুন, সরষের তেল, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো, গরম মশলা দিয়ে বোয়াল মাছগুলোকে ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন। অন্যদিকে পোলাওয়ের চাল নিয়ে ভালো করে ধুয়ে হলুদ ও সামান্য নুন চালের সাথে ভালো করে মিশিয়ে নিন।
এরপর হাড়িতে পরিমাণ মতো জল এবং নুন দিন। জল ফুটতে শুরু করলে হলুদ মিশ্রিত চাল দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এরপর একটি কড়াইতে সরষের তেল দিয়ে তাতে টমেটো পেস্ট দিয়ে মাঝারী আঁচে কষিয়ে ম্যারিনেট করে রাখা বোয়াল মাছ দিয়ে একদম অল্প আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে কোনো জল ব্যবহার হবে না। ঝোল ঘন মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

এরপর একটি কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে তাতে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ৮০ পার্সেন্ট তৈরি করে রাখা ভাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বোয়াল মাছের গ্ৰেভি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভাতের উপরে বোয়াল মাছের পিস গুলোকে ছড়িয়ে দিয়ে চিরে রাখা কাঁচালঙ্কা এবং ধনেপাতা কুচি এবং প্রয়োজন হলে নুন চিনি দিয়ে ঢাকা দিয়ে ১০-১২ মিনিটের জন্য অল্প আঁচে দমে রাখতে হবে। ঘি ছড়িয়ে রাইতা, স্যালাড সহযোগে পরিবেশন করতে হবে এই সুস্বাদু বোয়াল মাছের পোলাও।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার