সময় কলকাতা ডেস্ক: জিলিপি মানেই মেলার জিলিপি। উফ, নাম শুনলেই জিভে জল চলে আসে। মেলার জিলিপি তো অনেক খেয়েছেন। উল্টোরথে বাড়িতেই বানান আর খান জিলিপি।
উপকরণ
• ময়দা : ১ ও ১/২ কাপ
• কর্ন ফ্লাওয়ার : ২ টে চামচ
• টক বা মিস্টি দই : ১/২ কাপ
• ইস্ট : ২ চা চামচ
• ঘি : ১ ও ১/২ চা চামচ
• চিনি : ( ১ চা চামচ)
• বেসন : ১/৩ কাপ বা কিছু বেশি
• খুব হালকা গরম জল : ১ কাপের কিছু বেশি।
• তেল (ভাজার জন্যে)
• চিনি : ২ কাপ
• জল : ১ ও ১/২ কাপ
• এলাচি : ৩ টা
পদ্ধতি

প্রথমে বেসন বাদে বাকি সব ড্রাই উপাদানগুলি একসাথে চালনিতে চেলে নিয়ে মিশিয়ে নেবেন। পরে পুরটা দই ও জল ধাপে ধাপে দিয়ে খুব স্মুদ ব্যাটার তৈরি করে নেবেন। এবার এটিকে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা গরম জায়গায় রেখে দিন।
এর মধ্যে শিরার উপাদানগুলি মিলিয়ে জাল দিয়ে ঘনত্ব চেক করুন। এক ফোটা শিরা চামচে থেকে দুই আঙুলে নিয়ে চেপে দেখেলেই বুঝবেন বেশ আঠালো হবে। এবার এই শিরা ঠান্ডা করুন। অন্যদিকে ব্যাটার এক ঘন্টা পর ফুলে উঠলে এতে বেসন মিলিয়ে ঘনত্ব দেখে নিন।
এবার একটু ছিদ্রওয়ালা সস এর বোতল বা যাদের নযেল আছে তারা ছোট রাউন্ড টিপ নজেল দিয়ে ব্যাগ রেডি করুন। কড়াইতে তেল গরম হলে জিলিপি প্যাচ করে ছাড়ুন। সময় নিয়ে ভাজুন। হাল্কা রঙ হলেই উঠিয়ে তেল ঝেড়ে শিরার হাড়িতে দিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন মজাদার জিলিপি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার