Home » উদ্বেগ! বাড়ছে করোনা সংক্রমণ

উদ্বেগ! বাড়ছে করোনা সংক্রমণ

সময় কলকাতা ডেস্ক : উদ্বেগ বাড়িয়ে, বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণ যথেষ্টই বেড়েছে। ফলে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। দিল্লি, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ুর অবস্থা ভালো নয়। পরিস্থিতি দেখে ফের নড়ে চড়ে বসেছে কেন্দ্র। উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনাক্রান্ত হয়েছেন ১৬,১৫৯ জন।দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ২১২। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ২৭০।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৫১ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন।

About Post Author