সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে যে ব্যাটসম্যান ভারতীয় দলকে বিরাট বটগাছের মত ছায়া দিতেন, যিনি ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ ছিলেন, সেই বিরাট কোহলির বিরাট ছায়া ক্রমেই যেন ছোট হয়ে আসছে। গত দশটি টেস্ট ইনিংসে ৩০.৯ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ৩০৯রান যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি অর্ধশতরান ছাড়া উল্লেখযোগ্য কিছুই নেই। বিশ্বসেরা ব্যাটসম্যান হওয়ার লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দী দুই ব্যাটসম্যান জো রুট এবং স্টিভ স্মিথ যখন ধারাবাহিক সফল হচ্ছেন তখন বিরাট যেন খর্ব হচ্ছেন।

পরিসংখ্যান বলছে এজবাস্টন টেস্ট শুরুর আগে শেষ ৭৫ টি আন্তর্জাতিক ইনিংসে শতরান পান নি বিরাট কোহলি। এজবাস্টন টেস্টে দু ইনিংস মিলিয়ে সংগ্রহ তাঁর ৩১ (১১ও ২০)। ৯৫৬ দিন সেঞ্চুরি হীন তিনি। শেষ শতরান তাঁর ২০১৯ সালে কলকাতায়, বাংলাদেশের বিরুদ্ধে। শেষ ৭৭ টি ম্যাচে ব্যাটিং গড় মাত্র ৩৬। সার্বিক ভাবে তাঁর টেস্ট ব্যাটিং গড় পঞ্চাশের নিচে ঠেকেছে। টেস্টে ব্যাটিং গড়ে অনেক এগিয়ে স্টিভ স্মিথ।৮৬ টেস্ট খেলে ১০২ টেস্ট খেলা বিরাটের সম সংখ্যক ২৭টি শতরান বিরাটের। জো রুট বিরাটের চেয়ে টেস্ট ম্যাচ বেশি খেললেও ২৮ তম সেঞ্চুরি করে ফেললেন। তবে কি ফোকাস নড়ে গেছে বিরাটের?

ক্রিকেট বিশেষজ্ঞরা যথারীতি বলছেন, ফর্ম হারিয়েছেন বিরাট এবং “ফর্ম ইজ টেম্পোরারি এন্ড ক্লাস ইজ পার্মানেন্ট “। এই দুঃসময় দ্রুত কেটে যাবে, বলছেন বিশেষজ্ঞরা।জাত ব্যাটসম্যান বিরাট কবে অফ ফর্মের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসেন সেদিকে তাকিয়ে ক্রিকেট অনুরাগীরা ।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের