সানি রায়, সময় কলকাতা, ২৬ মে : যেমনটা ভাবা হয়েছিল তাই হল। অবশেষে ভাঙা হল শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিশ্ববাংলা লোগো। মঙ্গলবার শিলিগুড়ির দার্জিলিং মোড়ের বিশ্ববাংলা লোগোটি ভেঙে ফেলা হয় । রাজ্য সরকারের নির্দেশে এদিন সকালে শিলিগুড়ি পুরনিগমের তরফে ওই লোগো ভাঙার কাজ শুরু হয় । বিষয়টি চাউর হতেই শহর জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।২০২২ সালে শিলিগুড়ি পুরনিগম দখল করার পর দার্জিলিং মোড়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে ওই বিশ্ববাংলা লোগো স্থাপন করা হয়েছিল । কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার । আর পদ্ম শিবির ক্ষমতায় আসা মাত্রই বিশ্ববাংলা লোগোকে বেআইনি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তারপর রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ওই লোগো সরানোর কাজ শুরু করা হয় । এর আগে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকা বিশ্ববাংলা লোগো ভাঙা হয়েছে । আর এবার দার্জিলিং মোড়ের লোগোটিও ভাঙা হল । লোগোটিতে টেরাকোটার কাজ করা ছিল ।পূর্বতন রাজ্য সরকার বিশ্ববাংলা ব্র্যান্ডে জোর দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বসিয়েছিল ছোট-বড় নানা আকারের লোগো। এই লোগোকেই বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করা হত । গ্লোবের উপর ‘ব’ অক্ষর লেখা লোগোটি তৈরি করেছিলেন স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পতনের পর সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই বিশ্ববাংলা লোগো সরানো শুরু হয়েছে ।এদিকে, দার্জিলিং মোড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ফোর লেনের কাজ শুরু হয়েছে । ফলে রাস্তা প্রশস্তকরণের জন্য সেখানে থাকা পার্ক ও পার্কে থাকা বিশ্ববাংলা লোগোর পাশাপাশি এভারেস্ট জয়ী তেনজিং নোরগের মূর্তিও সেখান থেকে সরানো হবে বলে জানা গিয়েছে ।শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ শোভা সুব্বা বলেন, “পুরনিগম নিজে কোনও কাজ করে না । রাজ্যের নির্দেশে এই কাজ করা হচ্ছে । এছাড়াও জাতীয় সড়কের কাজ চলছে । সেজন্য এমনিতেও এটি ভাঙতে হত । তবে সামনেই তেনজিং নোরগের জন্মদিবস রয়েছে । ২৯মে তাঁর জন্মদিবস পালন করার পর তাঁর মূর্তিও সরিয়ে অন্যত্র স্থাপন করা হবে।”
শিলিগুড়ির বিশ্ববাংলা লোগো ভাঙা পড়ল
Oplus_131072


More Stories
শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে বিদেশ -বীনা, কী বললেন সাংসদ ?
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে