Home » এবার থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে ব্যবধান থাকবে ৬ মাস

এবার থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে ব্যবধান থাকবে ৬ মাস

সময় কলকাতা ডেস্কঃ কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং বুুস্টার ডোজের মধ্যেকার সময়ের ব্যবধান ৯ মাস থেকে কমে হল ৬ মাস। বুধবার নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ। এতদিন সেই সময়সীমা ছিল ৯ মাস।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি পাঠানো হয়েছে। তিনি চিঠিতে জানিয়েছেন, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের ব্যবধান ২৯ সপ্তাহ অর্থাৎ ৯ মাস থেকে কমিয়ে ২৬ সপ্তাহ অর্থাৎ ৬ মাসে করা হবে। ইতিমধ্যে সমস্ত টিকাকরণ কেন্দ্রগুলোকে সেই নির্দেশও দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে ব্যবধান কমানোর পাশাপাশি সমস্ত রাজ্যকে টিকাকরণে জোর দিতে বলেছে কেন্দ্র। দেশে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব, আরও বেশি সংখ্যক মানুষকে কোভিড টিকা দেওয়ার কথা বলা হয়েছে।

যদিও বিশেষজ্ঞ মহলের দাবি, দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজ নিলে প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে। সেই জন্যই দুটি ডোজের মধ্যেকার ব্যবধান কমিয়ে করা হয়েছে ৬ মাস, এমনটাই মত চিকিৎসক মহলের।

About Post Author