সময় কলকাতা ডেস্কঃ সামনে এল মণিরত্নমের ‘পোন্নিয়্যান সেলভান’ ছবির নতুন পোস্টার। চমকে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। নতুন ছবির পোস্টার যেন সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার স্মৃতি ফেরালেন।
‘পোন্নিয়্যান সেলভান’ ছবিতে ডবল রোলে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। তার মধ্যে একটি চরিত্রের নাম নন্দিনী। আর এই নামের সঙ্গেই তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’-এর স্মৃতি জড়িয়ে। তামিল উপন্যাস অবলম্বনে তৈরি ‘পোন্নিয়্যান সেলভান ছবিটিI ছবিটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের সময়কার। ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় বড় পর্দায় মুক্তি পাবে।

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাটি। ছবিতে ঐশ্বর্যর বিপরীতে ছিলেন সলমন খান এবং অজয় দেবগন। সেই সিনেমায় অজয়ের চরিত্র বনরাজের সঙ্গেই নন্দিনীর মিল হয়েছিল। কিন্তু অফস্ক্রিনে ঐশ্বর্য এবং সলমনের প্রেমের জল্পনা তখন তুঙ্গে ছিল। সেখানে অবশ্য ‘হ্যাপি এন্ডিং’ হয়নি।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?