সময় কলকাতা ডেস্কঃ অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিনই বুথে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ছত্রধর মাহাতো। স্থানীয় হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। শুক্রবার সকালে রিস্ক বন্ডে হাসপাতাল থেকে মুক্ত করে ছত্রধর মাহাতোকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল ছত্রধরের পরিবার। শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ তারা রওনা দেন কলকাতার উদ্দেশ্যে।
দুই ছেলের বিয়ে উপলক্ষে এনআইএ আদালতে আবেদন করে প্যারোলে জামিন নিয়ে লালগড়ের আমলিয়া গ্রামে হাজির হয়েছিলেন ছত্রধর মাহাতো। বিয়ের কাজ সম্পন্ন করে ৮ জুলাই কলকাতায় বিশেষ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ছত্রধরের। ঠিক তার আগের দিন বৃহস্পতিবার বিকেলে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ছত্রধর।

উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনের মাঝে এনআইএ একটি দল লালগড় থানা আমলিয়া গ্রামের বাড়ি থেকে ছত্রধর মাহাতোকে আটক করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী