Home » শ্মশানের জমি লোপাটের অভিযোগ

শ্মশানের জমি লোপাটের অভিযোগ

সময় কলকাতা ডেস্কঃ গোটা শ্মশানের জমি লোপাট। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। তদন্তে গতি আনতেই হুমকি ফোন পেলেন বসিরহাট ২ নম্বর ব্লকের বিএলআরও।

বেমালুম গায়েব হয়ে গিয়েছে শ্মশানের অনেকটা জায়গা। বসিরহাটের ধান্যকুড়িয়া গ্রামে মাটিয়া শ্মশান নিয়ে অভিযোগ স্থানীয়দের। এই মহাশ্মশানটি তৈরি হয়েছিলে জমিদার আমলে। জমিদার প্রথা লোপ পাওয়ার পর জমিটির মালিকানা পাল্টে যায়। পরবর্তীতে দেখা যায় শ্মশানের জমি ব্যক্তি মালিকানার নামে চলে এসেছে । বিএলআরও দপ্তরে শ্মশানের জমি ব্যক্তি মলিকানার নামে চলে গিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

বসিরহাট ১ নং পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ্য জুলফিকার আলি জানান, এই শ্মশানটি কিভাবে ব্যক্তি মালিকানায় রেকর্ড হল তার তদন্ত করা হবে। শ্মশানের নামে জমি নিজের নামে করে নেওয়া অভিযুক্তের, দাবি শ্মশান সহ পুরো জমিটি তাঁরা বহুদিন আগে কিনেছেন। এমনকি গ্রামবাসীদের দাবি মত কিছু জমি তারা দানও করেছিলেন। শ্মশান গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন বসিরহাট ২ নং ব্লকের বিএলআরও । শ্মশান ফিরে পেতে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।

About Post Author