Home » চায়ের সঙ্গে ধূমপান করেন? মারাত্মক বিপদ ডেকে আনছেন আপনি!

চায়ের সঙ্গে ধূমপান করেন? মারাত্মক বিপদ ডেকে আনছেন আপনি!

সময় কলকাতা ডেস্ক: চায়ের সঙ্গে ধূমপান করার অভ্যাস অনেকেরই আছে। তবে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অনেকেই গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ঠোঁট রাখেন জ্বলন্ত সিগারেটে। যার ফলে থেকে যায় ক্যানসারের ঝুঁকি।

গবেষণা বলছে, যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন এবং পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন, তাদের ক্ষেত্রে খাদ্যনালীতে ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। এ ছাড়াও ধূমপায়ীদের ক্ষেত্রে দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে অনেকাংশেই ক্যানসার হওয়ার ঝুঁকি থেকে যায়।

গবেষকদের মতে, যারা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন তাদের ক্ষেত্রে এই অভ্যাস আরও ভয়ঙ্কর হতে পারে। তামাক ও অ্যালকোহল দু’টো থেকেই দূরে থাকলে রক্ষা পাওয়া যাবে ক্যানসার থেকে। তবে ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তার কোন কারণ নেই।

 

 

About Post Author