Home » সফরের শেষ দিনে জনসংযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

সফরের শেষ দিনে জনসংযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

সময় কলকাতা ডেস্কঃ সফরের শেষ দিনে জনসংযোগ ও “আজাদী কি অমৃত মহোৎসব” পদযাত্রায় স্মৃতি ইরানি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হিসাবে, “আজাদী কি অমৃত মহোৎসব” পদযাত্রায় অংশগ্রহণ করলেন নারী ও শিশু কল্যান দফতরের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার তাঁর রাজ্য সফরের শেষ দিনে কদমতলা বাস স্ট্যান্ড থেকে পঞ্চানন তলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করা হয়। মিছিলে যোগ দেন বিজেপি নেতা, কর্মীরা।

এছাড়াও শিবপুরের ১১৯ নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তিনি। এরপর দুপুরে ওই বুথেই দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে পাঁচলায় গ্রাম পরিদর্শনে যাবেন স্মৃতি এমনটাই জানা গিয়েছে। ফিরে এসে হাওড়া সদর জেলা পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক করবেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনও করার কথা রয়েছে তার। আজই রাত সাড়ে ৯টার বিমানে দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন স্মৃতি ইরানি।

About Post Author