সময় কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসেবামূলক প্রকল্পের প্রচারের উদ্দেশ্যে জলপাইগুড়ি ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি পঞ্চায়েতের বিন্নাগুড়ি অঞ্চলের বাসিন্দা শঙ্কর ভট্টাচার্য ৭৫০ কিলোমিটার রাস্তা হেঁটে এলেন কালীঘাটে। উদ্দেশ্য একুশে জুলাই । জলপাইগুড়ি থেকে হেঁটে গত ১৫ ই জুন ডুয়ার্স থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ওই ব্যক্তি।

১১ বছরে উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারপর আবার আলাদা রাজ্যের দাবি কেন? এই প্রশ্ন তুলে ডুয়ার্সের মাটি নিয়ে পায়ে হেঁটে কলকাতায় যাত্রা আসেন শংকর ভট্টাচার্য নামে এক প্রৌঢ়। জানা গেছে জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি এলাকার বাসিন্দা শংকর ভট্টাচার্য প্রতিদিন নিয়ম করে হাঁটেন। বঙ্গ ভঙ্গ করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তার এই উদ্যোগ । ইচ্ছে,দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এলাকার উন্নয়নের জন্য তাকে ধন্যবাদ জানাবেন। একইসঙ্গে বঙ্গ ভঙ্গ রদ করতে হবে এই দাবিও জানাবেন তিনি। সেই কারনেই তিনি গায়ে মুখ্যমন্ত্রীর ছবিওয়ালা গেঞ্জি ও হাড়িতে করে ডুয়ার্সের মাটি নিয়ে এসেছেন কলকাতায়।

শংকর ভট্টাচার্য জানান, তার কোন দাবি নেই। ডুয়ার্স এলাকায় যা উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন তাতে আগামী দিনে তিনিই যেন মুখ্যমন্ত্রী থাকেন এই কামনাই করেন তিনি। পাশাপাশি বাংলা ভাগের চক্রান্ত করছে একশ্রেণীর মানুষ। এই চক্রান্ত রুখতে ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই তার কলকাতায় আসা।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন