সময় কলকাতা ডেস্ক : সাংবাদিক হিসেবে গুপ্তচরবৃত্তি করে ভারতের তথ্য সংগ্রহ করে পাকিস্তানের হাতে তুলে দিতেন তিনি।পাকিস্তানের সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি। তিনি দাবি করলেন সাংবাদিক হিসেবে ভারতে এসে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে চালান দিতেন দিতেন ।পাকিস্তানের প্রবীণ সাংবাদিক নুসরত মির্জা সগর্বে ক্যামেরার সামনে জানিয়েছেন, ভারতে মহম্মদ হামিদ আনসারি উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি একাধিকবার ভারত পরিদর্শন করেন। তাঁর সংগৃহীত তথ্য, ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গী ও মূল্যায়ন তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতেন। পাশাপাশি তাঁর ক্ষোভ, তাঁর দেওয়া তথ্যে যথেষ্ট মনোযোগ দেওয়া হয় নি।
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাকিল চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে নুসরত মির্জা দাবি করেন যে পাকিস্তান থেকে ভারতে মঞ্জুর ভিসায় শুধুমাত্র তিনটি স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, তিনি সময় বিশেষে ভারতের সাতটি জায়গাও পরিদর্শন করেন। এক্ষেত্রে তৎকালীন পাকিস্তানের বিদেশ মন্ত্রী খুরশিদ কাসুরি তাঁকে সবিশেষ সাহায্য করেছিলেন।

নুসরত মির্জা সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামিদ আনসারি ভারতের উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনিএকাধিকবার দিল্লি,ব্যাঙ্গালোর, চেন্নাই,পাটনা, কলকাতা ঘুরে তথ্য সংগ্রহ করেছিলেন।দিল্লির সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জাফারুল ইসলাম খানের সঙ্গে দেখা করেন যিনি মুসলিম পাঠকদের কাছে জনপ্রিয় মিললির প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন। মির্জা তাঁর কাছে বহুবিধ তথ্য পেয়েছিলেন বলে জানিয়েছেন। হামিদ আনসারি স্বয়ং তাঁকে ভারতে আসতে আমন্ত্রণ করেছিলেন জানিয়ে মির্জা বলেন, ভারতে এসে বিভিন্ন সময়ে ভারতের দুর্বলতা অনুধাবন করেছেন। তিনি মোঘল বংশজাত হওয়ায় ভারতীয় সংস্কৃতি ও দুর্বলতা বুঝতে তাঁর অসুবিধা হয় নি, দাবি পাক সাংবাদিকের। উল্লেখ্য,বঙ্গে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বহাল আছে বলে জানিয়েছেন মির্জা। এফএটিএফ আসার পরে ভারতে সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তান নিজেদের দৃষ্টিভঙ্গী নরম করেছে, মন্তব্য মির্জার।ইমরান খানের সমালোচনায় মুখর মির্জা জানান,পাকিস্তান এখন শান্তি চায়। বাংলা ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তি এখনও সক্রিয় বলে তাঁর দাবি।

মির্জা এও জানিয়েছেন পাকিস্তান প্রাক্তন সেনাপ্রধান পারভেজ কিয়ানীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। তিনি সখেদে জানান,ভারত থেকে সংগৃহীত তথ্য তুলে দিলেও সেই তথ্য যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় নি।তাঁর দেওয়া তথ্যে ভারতের দুর্বলতা,ভারতীয় নেতৃত্বের দুর্বলতার উল্লেখ ছিল। তিনি জানিয়েছেন,তিনি বিশেষজ্ঞ না হলেও ভারতকে তিনি বুঝেছেন ও জেনেছেন। পাশাপাশি তাঁর আক্ষেপ, পাকিস্তানের দুর্বল নেতৃত্ব ভারতীয় দুর্বলতা বুঝতে ও তাঁর তথ্য সঠিকভাবে কাজে লাগাতে সচেষ্ট হয় নি।।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত