সময় কলকাতা ডেস্ক: সিনেমার গল্পকেও হার মানাবে এই প্রেম কাহিনী।
বর্তমানে জনপ্রিয় ফ্রি ফায়ার মোবাইল গেম । গেমের মাধ্যমেই পরিচয় হয় এই প্রেমিক যুগলের। গেম খেলার পাশাপাশি আদান প্রদান হয় মোবাইল নম্বর । সেখান থেকেই ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ১৫ বছর বয়সী এক নাবালিকার প্রেমে মশগুল হয়ে যায় বানারহাটের এল আর পি মোড় সংলগ্ন এলাকার ১৭ বছর বয়সী এক যুবক।
প্রায় ২ বছরের বেশি সময় ধরে চলা এই প্রেমকে পূর্ণতা দিতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন ওই নাবালিকা। ভালোবাসার টানে গেমের হিরোকে বিয়ে করতে সুদূর ঝাড়খন্ড থেকে বাড়ির লোককে না জানিয়ে বাসে চেপে হাজির হয় ওই নাবালিকা।
গেমের ফায়ারিং এর শব্দের মাঝে দুজনের অবুঝ মনের সবুজ প্রেমের নৌকা অনেক দূরে চলে যায়। আর সেই প্রেমিককে চিরজীবনের মতো নিজের করে নিতে বাড়ি থেকে পালিয়ে এসেও পূর্ণতা পেলোনা ভালোবাসা । কারণ তারা দুজনেই অপ্রাপ্তবয়স্ক।সেই কারণে তাদের লাভ স্টোরির হ্যাপি এন্ডিং আর হল না।

এই খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে বানারহাট থানার পুলিশ। থানা থেকে খবর দেওয়া হয় মেয়েটির বাড়িতে। শেষমেষ পুলিশের তরফ থেকে নাবালিকা মেয়েকে সরকারি হোমে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ওই নাবালিকার জামাইবাবু কানাহাই পাসি জানান, ‘যেহেতু মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি তাই মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। সময় হলে ঠিকই বিয়ের ব্যবস্থা করা হবে।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী