Home » হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার 

হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার 

সময় কলকাতা ডেস্ক : এক যুবকের হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চুনাখালী চড়পাড়া এলাকার ঘটনা।

মঙ্গলবার রাতে বাড়ির পার্শ্বস্থ দোকানের কাজ সেরে রাত ১০ট নাগাদ বাড়ি আসে বছর ২৪ শের যুবক ইন্দ্রজিৎ মাহাতো। তারপর বাড়ি থেকে গামছা নিয়ে বের হয়। এরপর থেকে নিখোঁজ ওই যুবক। এলাকার আশেপাশের অঞ্চলে সারারাত খোঁজ করেও পাওয়া যায় না ওই যুবককে।

বুধবার সকালে বাড়ির পাশের জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকারই এক বাসিন্দা। পরিবারের দাবি খুবই শান্তশিষ্ট ছেলে ছিল ইন্দ্রজিৎ। এলাকায় কারো সঙ্গে শত্রুতা ছিল না। কি কারনে এই খুন তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর সঠিক কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

 

 

 

 

About Post Author