Home » যাত্রাশিল্পকে বাঁচিয়ে তোলার অনন্য প্রচেষ্টা

যাত্রাশিল্পকে বাঁচিয়ে তোলার অনন্য প্রচেষ্টা

কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, সময় কলকাতা: এক দশক আগেও গ্রাম বাংলায় আয়োজন করা হত যাত্রাপালার। কখনও উদ্যোক্তারা বাইরে থেকে দল নিয়ে যাত্রাপালা অনুষ্ঠান করাতেন। কখনও আবার উদ্যোক্তারা নিজেই তালিম নিয়ে যাত্রাপালার পাঠ পরিবেশন করতেন। কিন্তু কালের নিয়মে হারিয়ে যেতে বসেছে সেই যাত্রাপালা। কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন যাত্রা শিল্পীরা।

একসময় এই যাত্রাপালা দেখতে বহু মানুষ একজোট হতেন। কিন্তু সেই ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। তবে ঐতিহ্যের এই যাত্রাপালা শিল্পকে বাঁচিয়ে রাখতে অদম্য প্রয়াস চালাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার মুদি দোকানের ব্যবসায়ী রানা ভট্টাচার্য। মানুষকে যাত্রা মুখী করতে নিজের পকেটের টাকা খরচ করে অত্যাধুনিক গল্পের যাত্রার বই লিখছেন তিনি।

এখনও পর্যন্ত ১৩ টির বেশি বই লিখেছেন তিনি। যার ওপর অভিনয় করে যাত্রা শিল্পীদের ঝুলিতে অনেকটাই সম্মান এসেছে,কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কৃত হয়েছেন নাট্যকার, লেখক রানা ভট্টাচার্য। তাই তার লেখা বইয়ের ওপর অভিনয় করে যাত্রা শিল্পীদের ঝুলিতে এসেছে বহু সম্মান ও উপার্জন।

যাত্রা শিল্প ও তাঁর সঙ্গে যুক্ত শিল্পীরা যাতে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে তাঁর জন্য রানা ভট্টাচার্য-র এই উদ্যোগ যেন যাত্রা শিল্পকে আলোয় ফিরিয়ে আনতে পারে সেই কামনাই করছেন শিল্পীরা।

About Post Author