সময় কলকাতা ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধি নিয়ে ইউনাইটেড নেশনসের রিপোর্ট নিয়ে ডরাচ্ছে না ভারত। সোমবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী,ভারত আগামী বছরেই চিনের জনসংখ্যাকে টপকে যাবে।বিশ্ব জনসংখ্যা দিবসে প্রকাশিত রিপোর্টে প্রকাশিত ভারতের আগামী দিনের জনসংখ্যা ভ্রূকুটি ফেলার মত হলেও পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া দিচ্ছে বরাভয়। তাঁদের মতে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে।

সোমবার ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ারস জানিয়েছে,২০২৩ সালের ১ জুলাই ভারতের জন্যসংখ্যা ১৪২.৮ কোটিতে দাঁড়াবে যা চিনের সেসময়ের জনসংখ্যা ১৪২.৬ কোটির তুলনায় সামান্য হলেও বেশি হবে ।
ভারতের জনসংখ্যা নির্ধারক সংস্থা পিএফআই ( পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া )-র একসিকিউটিভ ডিরেক্টর পুনম মাত্রেজা জানিয়ে দিয়েছেন,জনসংখ্যায় ভারতের চিনকে ছাপিয়ে যাওয়ার মার্কিন রিপোর্টে চিন্তিত নয় কারণ ইতিমধ্যেই ভারতের জনসংখ্যাবৃদ্ধি ১৯৯৯-২০০১ এর তুলনায় ইতিমধ্যেই ২০১১-র আদমসুমারী অনুযায়ী ২১.৫% থেকে কমে ১৭.৭ হয়েছে।
উল্লেখ্য,২০২১ সালে করানো জনিত কারণে ভারত সরকারি ভাবে সেন্সাস রিপোর্টের কাজ করে নি। ২০২১ সালের প্রকাশিত না হলেও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন,২০২৪ সালে ভারতে প্রথমবারের মত ডিজিটাল সেন্সাস প্রকাশিত হবে।২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল ১২১কোটির সামান্য বেশি ।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার