সময় কলকাতা ডেস্কঃ বিহারের মুজাফফরপুর জেলার মালইপুর-জামুই প্রধান সড়কের উপরে উল্টে গেল পুলিশ ভ্যান। দুর্ঘটনায় ১ এএসআই সহ ১০ পুলিশকর্মী গুরুতর আহত। মালাইপুর পুলিশ লাইনের দিক থেকে আসা বিএমপি-৬ এর একটি বিআরও ১২৩৯ নম্বরের পুলিশ ভ্যান রাস্তার পাশে একটি পাওয়ার গ্রিডের সামনে এসে উল্টে যায়।

দুর্ঘটনায় আহত পুলিশকর্মীরা হলেন এস আই শ্রীকান্ত গুপ্ত, গোবিন্দকুমার, অরুণ কুমার, অমরনাথ কুমার, শশী কুমার, বিমলেশ কুমার, প্রেমসাগর রায় ,দিনেশ কুমার, রঞ্জন কুমার, ধীরাজ কুমার শুক্লা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুই থানার আইসি রাজ বর্ধন কুমার। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জামুই সদর হাসপাতালে।

মুখ্যমন্ত্রী কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যই পুলিশকর্মীরা যাচ্ছিলেন বলেই জানা গিয়েছে । তবে কি কারণে এই দুর্ঘটনা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান সারারাত ডিউটি করার পরে সকালে ডিউটিতে যাওয়ার সময় গাড়ি চালাতে গিয়ে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন। হয়তো সেই কারণেই এই দুর্ঘটনার কবলে পুলিশ গাড়িটি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর