Home » শ্রাবণ! শিবের মাস,পুজো করলেই মিলবে ফল

শ্রাবণ! শিবের মাস,পুজো করলেই মিলবে ফল

সময় কলকাতা ডেস্কঃ পুরাণে কথিত আছে শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে ভালো ফল পাওয়া যায়। পৌরাণিক মতে, শিবের উপাসনার জন্য শ্রেষ্ঠ দিনটিকে মহাশিবরাত্রি বলা হয়। শুধু সোমবার নয়, মনে ভক্তি এবং মুখে হর হর মহাদেবের স্তব থাকলে শ্রাবণের যে কোনও দিনে ডমরুধরকে ধন্য করা যায়।

এ বছর শ্রাবণ মাসে চারটি সোমবার থাকবে। জানা যায় এই মাসেই স্বয়ং ভগবান শিব মহাবিশ্বের সৃষ্টি করেন। এই মাসে শুক্র এবং চন্দ্র উভয়ই শক্তিশালী এবং এই দুটিই সুখ ও সমৃদ্ধির বাহক। জ্যোতিষমতে, শ্রাবণের মঙ্গলবারের গুরুত্বও কম নয়। মঙ্গলবার, মা পার্বতী মঙ্গলা গৌরী হয়ে তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। তাই শ্রাবণের মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাস পালনের বিধান বলে দেওয়া হয়েছে। এ ছাড়া আসন্ন মহাপর্ব ও শ্রাবণ মাসে শুভ সমাপতনেও ভোলানাথের পুজো অত্যন্ত ফলদায়ক। শ্রাবণে কামিকা একাদশী, হরিয়ালি অমাবস্যা, হরিয়ালি তিজ, নাগপঞ্চমী, পুত্রদা একাদশী, ভৌম প্রদোষ ব্রত এবং রক্ষা বন্ধনের মতো বড় উৎসব আসবে। এই ধরনের শুভ উপলক্ষে ভগবান শিবের আরাধনা খুবই শুভ বলে মনে করা হয়।

শ্রাবণ মাসে কীভাবে প্রতিদিন ভগবান শিবের পুজো করবেন?

প্রতিদিন সকালে প্রথমে শিবলিঙ্গে মধু নিবেদন করে জল দিয়ে পুজো করুন। তারপর দুধ দিয়ে অভিষেক করুন। “ওম কর্ণমুক্তেশ্বরায় নমঃ শিবায়” এই বিশেষ মন্ত্র জপ করুন। এরপরে, সকালের খাবার বা ফল খান। শ্রাবণের যে কোনও দিন এই পদ্ধতিতে ভোলানাথের পুজো করলে ভগবান আপনার সহায় হবেন এবং আপনার অভিষ্ট নিশ্চয় পূরন হবে বলে ধারণা।

About Post Author