Home » আবহাওয়ার পরিবর্তনে ক্ষতির আশঙ্কা চা শিল্পে

আবহাওয়ার পরিবর্তনে ক্ষতির আশঙ্কা চা শিল্পে

সময় কলকাতা ডেস্কঃ প্রখর দাবদাহে ক্ষতির আশঙ্কা চা শিল্পে। রোদে তাপে ঝলসে, শুকিয়ে যাচ্ছে পাতা। লুফার পোকার আক্রমণে নষ্ট হচ্ছে চা গাছের পাতা। পাতার গুণগত মানও নষ্ট হচ্ছে। পাশাপাশি প্রখর রোদে কাজ করতেও সমস্যায় পড়ছেন শ্রমিকরা।

উত্তরবঙ্গের দার্জিলিঙের চা সারা পৃথিবী বিখ্যাত। ভারতের বেশিরভাগ বৈদেশিক মুদ্রাই আসে চা শিল্প থেকে। আজ সেই চা শিল্প মার খেতে বসেছে শুধুমাত্র আবহাওয়া পরিবর্তনের কারনে। এমনিতে চা শিল্পকে বলা হয় অ্যাগ্রো ক্লাইমেটিক ইন্ডাস্ট্রি। দিনে খুব বেশি হলে তাপমাত্রা থাকতে হবে ৩২ ডিগ্রী সেলসিয়াস। আর রাতে ব্যাপক বৃষ্টি হতে হবে। তবে চায়ের উৎপাদন উৎকৃষ্টতা লাভ করবে। কিন্তু এই সিজনে উত্তরবঙ্গে চা শিল্পের অবস্থা খুবই সঙ্গিন। তবে তা শুধুমাত্র আবহাওয়ার পরিবর্তনের জন্য। তার ওপরে আছে শ্রমিকদের অনুপস্থিতি। গত জুন মাসে ৩০ শতাংশ উৎপাদন কমেছে। আর এই অবস্থা চলতে থাকলে জুলাই অগাস্টে সেই উৎপাদন কমে দাঁড়াবে ৪০ থেকে ৫০ শতাংশে। উত্তরবঙ্গের চা শিল্প নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চা শিল্পের সঙ্গে জড়িত মালিক থেকে শ্রমিক ও ব্যবসায়ীদের।

About Post Author