Home » বিষ খাইয়ে গবাদি পশু হত্যার অভিযোগ!

বিষ খাইয়ে গবাদি পশু হত্যার অভিযোগ!

সময় কলকাতা ডেস্কঃ জমির মধ্যে গবাদি পশুর অবাধ বিচরণ। এই অভিযোগেই জমিতে বিষ মিশিয়ে খুন করা হল বেশ কয়েকটি গবাদি পশুকে। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

বারবার জমির মধ্যে গবাদি পশু ঢুকে ফসল নষ্ট করছে। শেষে জমির মালিক জমিতে বিষ দিয়ে সুরাহার পথ বেছে নিলেন। ফলস্বরূপ প্রাণ গেল অবলা পশুদের। এমনটাই অভিযোগ পশুর মালিকের। জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, নিরীহ প্রাণীগুলোর লোভনীয় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সেই খাবার জমিতে রাখা হয়। আর সেই খাবার খেয়েই প্রাণ গেল হাঁস, মুরগি সহ প্রাণীগুলির। ঘটনায় স্তম্ভিত স্থানীয়রাও।

যদিও, ঘটনায় অভিযুক্ত মিঠু রায়ের স্ত্রীর যুক্তি, একাধিকবার জানানো হলেও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই মারা হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যও।এই ঘটনা কিন্তু নতুন নয়, বারবার একই ঘটনা ঘটেছে। পশুপ্রেমী সংগঠনের দাবি, প্রশাসন এবার কড়া ব্যবস্থা নিক। এর আগেও একাধিকবার কীটনাশক দিয়ে সারমেয় সহ একাধিক পশু হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। ফের এই ঘটনা।

About Post Author