Home » ট্রাকের মিটারবক্সে গয়না পাচার , গ্রেফতার ১

ট্রাকের মিটারবক্সে গয়না পাচার , গ্রেফতার ১

সময়কলকাতা ডেস্কঃ ট্রাকের মিটারবক্স খুলতেই চক্ষু চড়কগাছ সীমান্তরক্ষী বাহিনীর।লাখ লাখ টাকার রুপোর অলংকার সীমান্ত দিয়ে পাচার হচ্ছে অভিনব কায়দায়।

সীমান্তে ট্রাকের মিটারবক্সের মধ্যে রুপোর গয়না পাচারের চেষ্টায় গ্রেফতার  এক যুবক।  প্রায় চার কেজির উপর অলংকার পাচারের প্রচেষ্টা করা হয় ভারত বাংলাদেশ সীমান্তে। অবশেষে সীমান্ত রক্ষী বাহিনীর সন্দেহের জেরে উদ্ধার হয় কয়েক লক্ষাধিক টাকার গয়না এবং বাজেয়াপ্ত হয় ট্রাকটি । ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের তারালী সীমান্তে।

জানা গিয়েছে, ধৃত বছর কুড়ির রাজু বিশ্বাস পেশায় এক ট্রাক চালক, তার বাড়ি দক্ষিণ তারালী গ্রামে। চালক হওয়ার সুবিধার অপব্যবহার করে ট্রাক্টরের মিটার বক্সের মধ্যে প্রায় চার কেজির উপর রুপোর অলংকার নিয়ে সীমান্তে এসেছিল ধৃত। এই গয়নার বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা।অলংকার বাংলাদেশে পাচারের চেষ্টায় সীমান্তে নিয়ে যাওয়া হয় । সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়, প্রথমে ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ট্রাক তল্লাশি চালিয়ে চক্ষু চড়ক গাছ, মিটার বক্সের মধ্য দিয়ে উদ্ধার করা হয় প্রচুর রুপোর অলংকার । সেগুলি উদ্ধার করে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ট্র্যাকটি।পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

About Post Author