সময় কলকাতা ডেস্কঃ শ্রীলংকার রাজনৈতিক অচলাবস্থা কিছুটা হলেও কাটলো। শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রনিল বিক্রমসিংহে। বুধবার দেশের রাষ্ট্রপতি নির্বাচন ছিল। এর আগেই সংসদদের গোপন ভোটে চারজন রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচিত হয়েছিলেন। যার মধ্যে ছিলেন রনিল বিক্রম সিংহে, দুল্লাস আল্লাহপেরুম, বামপন্থী নেতা অনুরা কুমারা দেশানায়েক, এবং বিরোধী নেতা সাজিথ প্রেমদাসা। যদিও মঙ্গলবার বিরোধী নেতা সাজিদ প্রেমদাসা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে তিনি বাইরে থেকে কাজ করবেন। তাই রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন না। আল্লাহ পেরুমাকে তিনি সমর্থন জানিয়ে একটি টুইটও করেছিলেন।

রনিল বিক্রম সিংহে ২১৯ টি বৈধ ভোটের মধ্যে ১৩৪টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই অনিল বিক্রম সিংহে জানিয়েছেন দেশ এখন কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠায় এখন মূল লক্ষ্য। অন্যদিকে শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে জানিয়েছেন, শ্রীলংকাকে প্রায় ৪ বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করছে ভারত। অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলায় দেশকে সক্ষম করে তুলতে প্রয়োজনে আরো সাহায্য করবে ভারত। বিগত ১০০ দিনের উপর শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়, কর্মহীনতা, অপ্রতুল গ্যাসের কারণে দেশের অধিকাংশ জনগণের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল দেশ। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। দেশের এই রাজনৈতিক অচলাবস্থা কাটাতেই শ্রীলঙ্কায় বুধবার রাষ্ট্রপতি নির্বাচন হয়। নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রম সিংহে কতটা দেশের হাল ফেরাতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক