সময় কলকাতা ডেস্কঃ মহারাষ্ট্রের রত্নাগিরিতে একটি চিখালি গ্রামে ১৮৫৬ সালে জন্মগ্রহণ করেন বাল গঙ্গাধর তিলক। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম স্বরাজ-এর আহ্বান জানান এই স্বাধীনতা সংগ্রামী। একাধারে তিনি ছিলেন শিক্ষক, অ্যাডভোকেট, স্কলার, আবার অন্যদিকে অঙ্কবিদ, দার্শনিক এবং সমাজ সংস্কারক।
বাল গঙ্গাধর তিলককে স্বরাজের জনক বলে অভিহিত করা হয়। পূর্ণ স্বরাজের দাবিতে সারা জীবন লড়াই করেছেন এই স্বাধীনতা সংগ্রামী। ১৮৮৪ সালে বাল গঙ্গাধর তিলক ডেকান এডুকেশন সোস্যাইটি প্রতিষ্ঠা করেন, যাতে দেশের যুব সম্প্রদায় সঠিক শিক্ষা পায়। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রচার করার জন্য তিনি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। কেশরী, মহরাত্তা।

তিলক ১৮৯৩ সালে শুরু করেন গণেশ চতুর্থী এবং ১৮৯৫ সালে শুরু করেন শিবাজী জয়ন্তী। স্বরাজের দাবি জোরদার করতে জামশেদজি টাটার সঙ্গে তিলক শুরু করেন বম্বে স্বদেশী স্টোরস। জেলে বসে তিনি লিখেছিলেন গীতা-রহস্য। ১৯১৬ সালে মহম্মদ আলি জিন্নাহর সঙ্গে মিলিত ভাবে লখনৌ প্যাক্ট সই করেন। এতে ভারতের স্বাধীনতা সংগ্রামে হিন্দু-মুসলিমের একত্রে যোগদান জোরদার হয়।


More Stories
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা