Home » গরম ভাতে দারুণ জমবে আনারস ইলিশ

গরম ভাতে দারুণ জমবে আনারস ইলিশ

সময় কলকাতা ডেস্ক: আজ ট্রাই করে দেখতে পারেন ইলিশের নতুন পদ। আনারস ইলিশ। গরম ভাতে দারুণ জমবে ইলিশের এই রেসিপি।

উপকরণ

ইলিশ মাছ

আনারস,

পেঁয়াজকুচি,

পেঁয়াজ বাটা

আদা বাটা,

জিরে বাটা,

মরিচ গুঁড়ো,

হলুদ গুঁড়ো,

সাদা তেল,

নারিকেল দুধ

লবণ স্বাদ মতো,

কাঁচা মরিচ

পদ্ধতি

মাছ বড় টুকরা করে কেটে হলুদ দিয়ে মেখে রাখুন। আনারস কেটে নিন। গরম তেলে পেঁয়াজ কুচি বাদামি রং করে ভেজে সব মশলা দিয়ে কষিয়ে নিন। এবার আনারস দিয়ে ভেজে নারিকেলের দুধ দিন। ফুটে উঠলে মাছ ও লবণ দিন। আনারস যদি টক হয় তা হলে স্বাদ মতো একটু চিনি মেশান। সব শেষে কাঁচা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ আঁচে রেখে নামিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আনারস ইলিশ।

About Post Author